প্রথম অধ্যায় - স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।



অনুশীলনী ১.১



১। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ:

(ক) বিশ হাজার সত্তর = ২০,০৭০, ত্রিশ হাজার আট = ৩০,০০৮, পঞ্চান্ন হাজার চারশ = ৫৫,৪০০

(খ) চার লক্ষ পাঁচ হাজার = ৪,০৫,০০০, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর = ৭,০২,০৭৫

(গ) ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর = ৭৬,০৯,০৭০, ত্রিশ লক্ষ নয়শ চার = ৩০,০০,৯০৪

(ঘ) পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত = ৫,০৩,০২,০০৭

(ঙ) আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় = ৯৮,০৭,০৫,০০৯

(চ) একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট = ১০২,০০,০৫,৭০৮

(ছ) নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই = ৯৫৩,০৭,০০,০৯০

(জ) তিন হাজার পাঁচশ কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ = ৩,৫০০,৮৫,০০,৯২১ (দেশীয় রীতি অনুযায়ী)

(ঝ) পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার = ৫০,৩০১,৫৩৮,০০০ (আন্তর্জাতিক রীতি)

২। নিচের সংখ্যাগুলো কথায় লেখ:

(ক) ৪৫৭৮৯ = পয়তাল্লিশ হাজার সাতশ উননব্বই, ৪১০০৭ = একচল্লিশ হাজার সাত, ৮৯১০৭১ = আট লক্ষ একানব্বই হাজার একাত্তর।

(খ) ২০০৭৮ = বিশ হাজার আটাত্তর, ৭৯০৬৭৮ = সাত লক্ষ নব্বই হাজার ছয়শ ৭৮, ৮৯০০৭৫ = আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর।

(গ) ৪৪০০৭৮৫ = চুয়াল্লিশ লক্ষ সাতশ পঁচাশি, ৬৮৭০৫০৯ = আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশ নয়, ৭১০৫০৭০ = একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর।

(ঘ) ৫০৮৭৭০০৩ = পাঁচ কোটি আট লক্ষ ৭৭ হাজার তিন, ৯৪৩০৯৭৯৯ = নয় কোটি তিতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশ নিরানব্বই, ৮৩৯০০৭৬৫ = আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশ পয়ষট্টি।

৩। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় কর:

সার্থক অঙ্ক বলতে ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোকে বোঝায় (০ বাদে)। একটি উদাহরণ নিচে দেওয়া হলো:

(ক) ৭২

২ এর স্থানীয় মান ২×১=২ (একক)

৭ এর স্থানীয় মান ৭× ১০ = ৭০ (দশক)

(অন্যান্যগুলোর ক্ষেত্রেও একইভাবে এককের ঘরের অঙ্কের সাথে ১, দশকের সাথে ১০, শতকের সাথে ১০০ এভাবে গুণ করে মান বের করতে হয়।)

৪। নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ:

নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা: ৯৯৯৯৯৯৯৯৯ (নয়টি ৯)

নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা: ১০০০০০০০০ (১ এর পরে আটটি ০)

৫। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর:

(ক) ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত 

বৃহত্তম সংখ্যা: ৯৮৫৪৩২১

ক্ষুদ্রতম সংখ্যা: ১২৩৪৫৮৯

(খ) ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭ অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা: ৯৮৭৫৪৩০ এবং ক্ষুদ্রতম সংখ্যা: ৩০৩৪৫৭৮৯ (দ্রষ্টব্য: প্রথমে ০ বসে না, তাই ০-এর ঠিক বড় অঙ্ক ৩ আগে বসবে)  ৩০৪৫৭৮৯

৬। ৭৩৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ কর:

৭৩৪৫৫ কে বিপরীতভাবে সাজালে হয়: ৫৫৪৩৭

কথায়: পঞ্চান্ন হাজার চারশ সাঁইত্রিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ