গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় পেনশন কর্তৃপক্ষ
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
বিজ্ঞপ্তি নং- ০৭.০৪.০০০০.০০০.০০১.১১.০০০১.২৫.২১৫
📌 গুরুত্বপূর্ণ সময়সীমা:
- আবেদন শুরুর তারিখ ও সময়: ২৪ মে ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
- আবেদন জমার শেষ তারিখ ও সময়: ২০ জুন ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত
- আবেদন ফি প্রদানের সময়সীমা: আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে
জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
📋 পদের বিবরণ ও যোগ্যতা
| ক্র. নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল | পদ সংখ্যা | সর্বোচ্চ বয়স | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ০১ | সিস্টেম এনালিস্ট গ্রেড-৫ম (৪৩,০০০/- ৬৯,৮৫০/-) |
০১ টি | ৪০ বছর | কম্পিউটার সায়েন্স/CSE/EEE/ICT সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা। |
| ০২ | ফাইনান্সিয়াল এনালিস্ট গ্রেড-৬ষ্ঠ (৩৫,৫০০/- ৬৭,০১০/-) |
০১ টি | ৩৭ বছর | হিসাববিজ্ঞান/ফাইন্যান্স/পরিসংখ্যান/অর্থনীতি/ব্যবসা প্রশাসন বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের পদে অন্যূন ৭ বছরের অভিজ্ঞতা। CFA/PFA সম্পন্নকারীদের অগ্রাধিকার। |
| ০৩ | প্রোগ্রামার গ্রেড-৬ষ্ঠ (৩৫,৫০০/- ৬৭,০১০/-) |
০১ টি | ৩৫ বছর | কম্পিউটার সায়েন্স/CSE/EEE/ICT সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি এবং সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার হিসেবে অন্যূন ৪ বছরের অভিজ্ঞতা। |
| ০৪ | ব্যবস্থাপক গ্রেড-৬ষ্ঠ (৩৫,৫০০/- ৬৭,০১০/-) |
০১ টি | ৩৭ বছর | হিসাববিজ্ঞান/ফাইন্যান্স/পরিসংখ্যান/অর্থনীতি/গণিত/ব্যাংকিং অ্যান্ড ইনসিওরেন্স/একচুরিয়াল বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর। সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে অন্যূন ৭ বছরের অভিজ্ঞতা। |
| ০৫ | সহকারী ব্যবস্থাপক গ্রেড-৯ম (২২,০০০/- ৫৩,০৬০/-) |
০৩ টি | ৩২ বছর | হিসাববিজ্ঞান/ফাইন্যান্স/পরিসংখ্যান/অর্থনীতি/গণিত/ব্যাংকিং অ্যান্ড ইনসিওরেন্স/একচুরিয়াল বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। |
| ০৬ | এসোসিয়েট গ্রেড-৯ম (২২,০০০/- ৫৩,০৬০/-) |
০১ টি | ৩২ বছর | কম্পিউটার সায়েন্স/CSE/ICT সংশ্লিষ্ট বা কম্পিউটার সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
| ০৭ | হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেড-৯ম (২২,০০০/- ৫৩,০৬০/-) |
০১ টি | ৩২ বছর | ব্যবসায় শিক্ষায় ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে MS Office, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা থাকতে হবে। |
| ০৮ | সহকারী প্রোগ্রামার গ্রেড-৯ম (২২,০০০/- ৫৩,০৬০/-) |
০১ টি | ৩২ বছর | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। |
| ০৯ | সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড-৯ম (২২,০০০/- ৫৩,০৬০/-) |
০১ টি | ৩২ বছর | কম্পিউটার সায়েন্স/CSE/EEE/ICT সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। |
⚙️ আবেদনের শর্তাবলী ও ফি
- বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে পদের বিপরীতে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে।
- আবেদন ফি: পরীক্ষা ফি বাবদ ২০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা পরিশোধ করতে হবে।
- যোগ্যতা নীতি: শিক্ষা জীবনে একাধিক 'তৃতীয় বিভাগ বা শ্রেণি' গ্রহণযোগ্য হবে না (প্রযোজ্য পদের জন্য)। একজন প্রার্থী কেবল ১টি পদের জন্যই আবেদন করতে পারবেন।

0 মন্তব্যসমূহ