চাকরির বিজ্ঞপ্তি: অফিস সহায়ক পদে নিয়োগ
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের বিবরণ
- পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ১৪টি
- বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
- প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
- প্রার্থীকে অবশ্যই টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- ১৫/০৭/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে ।
আবেদনের সময়সীমা ও ফি
- অনলাইনে আবেদন শুরু: ০১/০৭/২০২৬ তারিখ সকাল ১০:০০টা ।
- অনলাইনে আবেদন শেষ: ১৫/০৭/২০২৬ তারিখ বিকাল ৫:০০টা ।
- পরীক্ষার ফি: আবেদন ফি ও টেলিটক চার্জ বাবদ মোট ৫৬/- টাকা জমা দিতে হবে ।
বিশেষ দ্রষ্টব্য
যারা ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের ২৮ জুলাই ২০২৪ তারিখের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল (বিজ্ঞপ্তি তারিখ: ২৩ জুন ২০২৬) ।

0 মন্তব্যসমূহ