নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক-এর রাজস্ব খাতের শূন্যপদে
জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও বিবরণ:
পদের নাম: গাড়ি চালক (Driver)
পদ সংখ্যা: ১২ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-
(গ্রেড-১৬)
পদের প্রকৃতি: স্থায়ী
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম
শ্রেণি পাশ।
অভিজ্ঞতা: হালকা বা ভারী
যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ০১ মার্চ ২০২৬
তারিখে ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
আবেদন সংক্রান্ত সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ১৭ মার্চ ২০২৬,
সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬,
বিকাল ৫:০০ টা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটের
মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ফি জমা
দিতে হবে:
সাধারণ প্রার্থীদের জন্য: ১১২/- টাকা
(পরীক্ষার ফি ১০০/- এবং অনলাইন ফি ১২/-)।
অনগ্রসর নাগরিকদের জন্য: ৫৬/- টাকা
(পরীক্ষার ফি ৫০/- এবং অনলাইন ফি ৬/-)।
বিশেষ নির্দেশনা:
১. যারা ইতিপূর্বে ০১ জুলাই ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে
(স্মারক নং: ১৪৯০) এই পদের জন্য আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২. আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে ফি
জমা দিতে হবে।
৩. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সকল
কাগজপত্রের সত্যায়িত কপি এবং অনলাইন আবেদনের কপি (Applicant's Copy) জমা দিতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য বিসিকের অফিসিয়াল ওয়েবসাইট www.bscic.gov.bd ভিজিট করুন।

0 Comments