ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
|
১. উপপরিচালক (গ্রেড-০৬) পদসংখ্যা: ০৫টি। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-। শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। অভিজ্ঞতা: সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির ০৮ বছরের চাকুরীর অভিজ্ঞতা। |
|
২. সিনিয়র প্রোগ্রাম অফিসার (গ্রেড-০৭) পদসংখ্যা: ০২টি। বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০/-। শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। অভিজ্ঞতা: সরকারি চাকরিতে ১ম শ্রেণির ০৬ বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ০৮ বছরের অভিজ্ঞতা। |
|
৩. মেডিকেল অফিসার (গ্রেড-০৮) পদসংখ্যা: ২০টি। বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০/-। শিক্ষাগত যোগ্যতা: এম.বি.বি.এস ডিগ্রি। অভিজ্ঞতা: মেডিকেল পেশায় ০২ বছরের অভিজ্ঞতা। |
|
৪. সহকারী পরিচালক / প্রোগ্রাম অফিসার (গ্রেড-০৯) পদসংখ্যা: যথাক্রমে ০৮ ও ১৮টি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-। শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। |
|
৫. ধর্মীয় প্রশিক্ষক (গ্রেড-০৯) পদসংখ্যা: ০১টি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণির কামিল ডিগ্রি। অভিজ্ঞতা: স্বীকৃত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ০৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। |
আবেদন সংক্রান্ত সাধারণ তথ্য:
আবেদনের ওয়েবসাইট: https://ifb.teletalk.com.bdআবেদন শুরু: ০৫ মে ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৬, বিকেল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ২২৩ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। অনগ্রসর কোটার জন্য ৫৬ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীকে ইসলামের আদর্শ ও দ্বীনি শিক্ষার মৌলিক বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।

0 মন্তব্যসমূহ